জ্বালানি দামের সঙ্গে সমন্বয়ে বাড়বে পরিবহন ভাড়া: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাতে ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে ভাড়া নির্ধারণ করা হবে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়তে পারে। এছাড়া দেশে ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাস নিবন্ধন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ পর্যায়ে জ্বালানি পাচারের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় জনগণকে সাময়িকভাবে জীবনযাত্রার ব্যয় কিছুটা বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

এদিকে তিনি জানান, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।