যে তিন উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লার কয়েকটি এলাকায় বুধবার (২২ এপ্রিল) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন: বায়ুদূষণে বিশ্বে ৭ম ঢাকা, বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার আওতাধীন গ্যাস পাইপলাইনে জরুরি কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব ধরনের গ্রাহককে গ্যাসবিহীন থাকতে হবে।

এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির সংযোগে সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।