উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যশোরের শার্শা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবার স্মৃতিবিজড়িত এই খাল খনন কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে মাটি কেটে প্রতীকীভাবে খনন কাজে অংশ নেন। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করেন। পরবর্তীতে এই খালটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে এবং এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খালটির নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





