জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান
মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণআন্দোলনকে তুলনা করা হলে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ন হয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবা ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না।”
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে কেউ কেউ “বিপ্লব” হিসেবে উল্লেখ করলেও এটি মূলত গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধের সঙ্গে এর তুলনা করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধকে ৫ আগস্টের ঘটনার সঙ্গে তুলনা করা হিমালয়ের সঙ্গে পিলার তুলনার মতো। এটা ইতিহাস বিকৃতির শামিল।”
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তাঁর বক্তব্যের পর ভুল ব্যাখ্যা করা হতে পারে। তিনি অতীতের অভিজ্ঞতা তুলে ধরে রাজনৈতিক বিতর্কে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তির সমালোচনাও করেন।
তিনি দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি হয়েছিল এবং কিছু গোষ্ঠী পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
এছাড়া নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তাঁর বাসার সামনে হামলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তখন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।





