লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার
চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) দুপুরে খলিলুর রহমান বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরে তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
এই সফরের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করা।
বুধবার (৫ মে) বেইজিংয়ে ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে—
* জ্বালানি সংকট ও অর্থনৈতিক সহযোগিতা
* ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ
* মোংলা বন্দরের আধুনিকায়ন
* চীনে কাঁঠাল রপ্তানি
* গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট
* চীনা শিল্প স্থানান্তর
* রোহিঙ্গা সংকট
এর আগে এপ্রিলের শুরুতে ভারত সফরের পর এক মাসের ব্যবধানে এই চীন সফরকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন তিস্তা মহাপরিকল্পনা, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এবং ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় সহযোগিতা জোরদারে গুরুত্ব দিতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে এ সফর হতে পারে।
এছাড়া রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাজনিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





