শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতি সচল থাকে : বাণিজ্যমন্ত্রী

Sadek Ali
শহীদুল হক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলাকার মানুষের কাছে প্রতিটি শিল্পকারখানা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অংশ, শিল্পকারখানাগুলো চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতি সচল থাকে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ।

শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আরও পড়ুন: ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

খন্দকার মুক্তাদির বলেন, একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে, স্থানীয় অর্থনীতি সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। তাই এসব এলাকার বন্ধ  এসব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, “শুধু এই চিনিকল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য।” তিনি জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী

এসময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, মিলের কর্মকর্তাবৃন্দ, আখচাষী প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।