ক্যান্সারে আক্রান্ত তরুণ অন্তরকে বাঁচাতে সাহায্যের আবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলি এলাকার বাসিন্দা ভুলু মিয়া শেখ-এর সন্তান অন্তর শেখ (১৯) এখন মৃত্যুশয্যায়। এক মরণব্যাধি ক্যান্সারের সাথে জীবনযুদ্ধ করছেন এই উদীয়মান তরুণ। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রচুর অর্থের প্রয়োজন।
অসুস্থতার বিবরণ:
আরও পড়ুন: শ্যামনগরে ১৪৭তম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব থেকে প্রাপ্ত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, অন্তর শেখ Early T-cell Precursor Acute Lymphoblastic Leukemia (ETP-ALL) নামক এক জটিল রক্ত ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
পরিবারের আকুতি:
আরও পড়ুন: কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ভুলু মিয়া শেখ-এর জোষ্ঠ সন্তানকে সুস্থ করে তুলতে তার পরিবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া একটি নিম্নবৃত্ত পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। তাকে অকালে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে তার পরিবার সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও দানশীল প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
(নগদ নম্বর)- 01402-063261





