রামিসা হত্যা: দ্রুততম সময়ে চার্জশিট দাখিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে। এরপর বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করছি, স্বল্পতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা অনেক অপরাধীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
সাম্প্রতিক ঘটনাগুলোতে জনমনে উদ্বেগ তৈরি হলেও অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।





