দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই তাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করতে চায় সরকার। তিনি বলেন, মানুষের উন্নয়ন ও কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, যারা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

তিনি আরও বলেন, কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইলেও সেই সুযোগ আর দেওয়া হবে না। যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষ তাদেরকেই সমর্থন দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে নিজেদের সম্পদ মনে করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেমন মানুষ নিজের ঘরবাড়ি ও ক্ষেত-খামার দেখভাল করে, তেমনি দেশকেও নিজেদের দায়িত্বে রক্ষা করতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব দেশের মানুষেরই। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।