বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের চার সমঝোতা স্মারক স্বাক্ষর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সমঝোতা স্মারকগুলোর আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং তথ্য ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ জুন রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন বলে জানা গেছে।