দুই স্টেশনে বোমাতঙ্ক, স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় সৃষ্ট আতঙ্ক কেটে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটি বিপজ্জনক নয় বলে নিশ্চিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ২টার পর থেকে মেট্রোরেলের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তুটি কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বা বিস্ফোরক ছিল না।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীকেও র্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল, পরে ভারতে নেওয়া হয়: চিফ প্রসিকিউটর
এর আগে দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা শুরু করে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এতে কিছু সময়ের জন্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
আরও পড়ুন: ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ ও বর্জ্য শোভাযাত্রা
পরে বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সন্দেহজনক বস্তুটি বিপজ্জনক নয়। এরপর নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় মেট্রোরেল চলাচল চালু করা হয়।





