জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে সংসদের মাধ্যমে: তথ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তবে এ বাস্তবায়ন হবে সংসদের মাধ্যমেই এবং সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। সে স্বাক্ষরে শহীদদের রক্ত মিশে আছে। সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। তবে এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে করতে চাই।’

আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

তিনি আরও বলেন, সরকার সংসদ ও রাজনীতিতে সব রাজনৈতিক শক্তির সহযোগিতা প্রত্যাশা করে।

জহির উদ্দীন স্বপন অভিযোগ করেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্ত বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন।’ সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।