ফটিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

Sanchoy Biswas
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সরোয়ার আলমগীর।

আরও পড়ুন: কাফনের কাপড় পরে আন্দোলনের পর নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

তিনি জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে তাঁদের সাহস, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি উপস্থিত সকলকে "সবার আগে দেশ, বাংলাদেশ"—এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান নিয়ে বক্তারা আলোচনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ পর্যায়ক্রমে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।

সবশেষে, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে ধারাবাহিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।