শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: কলেবর বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
আরও পড়ুন: আগামী রোববারের আগে গ্যাসের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা নেই: পেট্রোবাংলা
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





