বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার নিয়োগ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাট ও চুয়াডাঙ্গার পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে দুই কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই পদে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকেও ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদপ্তর, ঢাকায় কর্মরত পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার করা হয়েছে। আর স্পেশাল ব্রাঞ্চে (এসবি), ঢাকায় কর্মরত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: মরিয়মকাণ্ডে জমায়াত এমপি গাজী নজরুল ৪দিনের ১ম স্ত্রী একদিনের রিমান্ডে

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।