আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৩ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার উড়ালসেতুর নিচে এসে শেষ হয়।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তাঁর দোসররা। মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে ফের সন্ত্রাসী করছে। এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবির, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান, শাহাজাহান সজল, শাহরিয়ার ইকবাল জিয়াসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন: সাংবাদিক সোহেলের জ্যেষ্ঠ ভ্রাতা রানার ইন্তেকাল