তারেক রহমানের উদ্যোগে আধুনিক কৃত্রিম পা পেলেন ছাত্রদলের সাবেক নেতা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের চলাফেরার কষ্ট কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছেন ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

সোমবার ব্র্যাক হেলথ সেন্টারে সাইফুলের কৃত্রিম পা সংযোজনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। নতুন কৃত্রিম পা সংযোজনের পর এখন লাঠির সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারছেন সাইফুল।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁদের পাশে থাকেন।

জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল ইসলাম। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে যায়। এতে আবারও স্বাভাবিক চলাফেরায় চরম ভোগান্তিতে পড়েন তিনি।

আরও পড়ুন: দয়াগঞ্জের মাদক স্পটে যৌথ অভিযান, দুই নারীসহ ১৫ জনের কারাদণ্ড

সাইফুলের এই সমস্যার কথা স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।

নতুন কৃত্রিম পা পাওয়ায় সাইফুলের দৈনন্দিন চলাফেরার ভোগান্তি কমেছে। দীর্ঘদিন পর লাঠির সাহায্য ছাড়াই চলতে পারায় স্বস্তি ফিরে পেয়েছেন তিনি।