জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর রিকশায় করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

আরও পড়ুন: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

আরও পড়ুন: বাংলাদেশে আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট অডিট দল

ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তাঁর শরীরে ককটেলের স্প্লিন্টার লাগে। প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।