পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করেছে। আগামী জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন হারে মজুরি পরিশোধের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশে আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট অডিট দল

তিনি বলেন, ‘মজুরি এখনো ঠিক হয় নাই। নতুনভাবে মজুরি নির্ধারণ করার জন্য একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।’

মজুরি বোর্ডের কর্মপরিকল্পনা ও কার্যপরিধি তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বোর্ডের সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাতে তারা অর্পিত দায়িত্ব দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারে। সরকারের মূল লক্ষ্য হলো, আগামী জানুয়ারি থেকেই যেন শ্রমিকদের নতুন হারে নির্ধারিত মজুরি পরিশোধ করা সম্ভব হয়।

আরও পড়ুন: কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

বাণিজ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি পর্যালোচনা করে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় একটি যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড কাজ করছে।