কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে তিনি ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ, সহযোগিতা ও করণীয় নিয়ে কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক