৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও স্মৃতির প্রেক্ষাপটে স্থাপত্যচিন্তা: কাশেফ চৌধুরীর নতুন মনোগ্রাফ উন্মোচন

জানা গেছে, ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন ২০২১ সালের ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। এতে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেন। এরপর ওই বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

অন্যদিকে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো প্রার্থীর নামে কমিশন থেকে ডাকযোগে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক সই করা সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। মৌখিক পরীক্ষার সূচি ঘোষণার পর ওয়েবসাইট থেকে প্রার্থীরা এ সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার

প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।