যশোরের সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোরে বাস থামিয়ে এক মা ও তার শিশুকে কাছে ডাকার আলোচিত ঘটনার পর এবার সেই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোরে নিলিমার বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল যশোর সফরে যান তারেক রহমান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন নিলিমা নামের এক মা তার কোলের শিশুকে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেন। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি গাড়ি থামিয়ে নেমে শিশুটিকে দেখেন ও আদর করেন।

ঘটনাটি নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

পরে ওই মা ও শিশুর জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সমন্বয়ে সেই উপহার পৌঁছে দেওয়া হয়।