চিকিৎসার জন্য বিদেশে যেতে চান আমানউল্লাহ আমান

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৪ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। শনিবার (৩০ মার্চ) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. খুরশীদ আলম খান বলেন, ‘গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। রোববার (৩১ মার্চ) এ বিষয়ে শুনানি হতে পারে।’

আরও পড়ুন: নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার (২৯ মার্চ) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়।

আরও পড়ুন: ১১ দলের লংমার্চ: সরকারকে কড়া বার্তা জামায়াত আমিরের

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।