স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ চাইলেন নুর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৪ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের পদত্যাগ চেয়েছেন গণঅধিকার পরিষদ নেতারা। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

 সচিবালয় থেকে বের হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, যেহেতু আওয়ামী লীগ গণহত্যায় জড়িত, তাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেশদ্রাহী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল কোনোভাবেই রাজনীতি করতে পারে না এদেশে।  

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

 এ সময় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এ নেতা। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমের পদত্যাগ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।