অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপ শনিবার

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয় দফায় সংলাপে বসবে আগামী শনিবার। এদিন বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করবেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর শপথ নেয়া অন্তর্বর্তী সরকার এর আগে দু’দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে।