ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিওবার্তায় আসিফ মাহমুদ জানান, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ বা অসংখ্য কর্মী নেই। তার একমাত্র সম্বল হচ্ছে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন। তিনি বলেন, “আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।”
আরও পড়ুন: বাংলাদেশ নয় ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে সরকার চলছে: আনু মোহাম্মদ
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। একইদিন বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এবং আরও এক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম।





