তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি জয়ী হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান গণসংবর্ধনার মঞ্চে পৌঁছালে নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পূর্বাচল এলাকা। ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তুমুল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে অতীত আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছি। তার নেতৃত্বেই আমরা একটি কঠিন পথ অতিক্রম করেছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই আমরা আবারও বিজয় অর্জন করবো।’
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





