ফুটবল প্রতীক চাইলেন তাসনিম জারা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাসনিম জারা। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি জানিয়েছেন, ফুটবল প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশন তাঁর আপিল মঞ্জুর করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল পাওয়ার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার প্রার্থিতা ফেরত পাওয়া এবং ফুটবল প্রতীক চাওয়ার বিষয়টি আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।