৩৬ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের ইশতেহার ঘোষণা এনসিপির

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে ৩৬ দফা প্রতিশ্রুতি নিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে নাজুক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।