বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শারীরিক সমস্যার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তোষার জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিজভী দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা





