শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষ আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘরানার ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকে বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান।

আরও পড়ুন: বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী জামায়াত আমির

তারেক রহমান বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, তা প্রতিহত করতে আলেম-ওলামাদের স্পষ্ট অবস্থান ইতিবাচক ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় তিনি ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পীর-মাশায়েখ, আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট