মির্জা আব্বাস ও ববি হাজ্জাজকে সরকারিভাবে গেজেট ঘোষণা না করতে আবেদন
ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জ আব্বাস ও ঢাকা ১৩ আসরে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা না করতে আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন আবেদন দুটি বিবেচনা করে শুনানি করবে বলে জানা গেছে। বিভিন্ন অভিযোগে রাতে রিটার্নিং অফিসার কার্যালয় তাদের ফলাফল সিট আবেদনের প্রেক্ষিতে দশবার করে গণনা হলেও নতুন নতুন অভিযোগের কারণে ফলাফল ঘোষণা করতে বিলম্ব করে রিটার্নিং অফিসার বিভাগীয় কমিশনার। পরবর্তীতে নির্বাচন কমিশনের অভিযোগের প্রেক্ষিতে বেসরকারিভাবে নির্বাচিত না করে এই দুটি আসনের ফলাফল ঘোষণা অপেক্ষমান রাখা হয়। নির্বাচন কমিশনে আলোচনা শুনানির শেষে ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসার। জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ চূড়ান্ত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট ৭৬ আসনে বিজয়ী হয়েছে। মোট ২৯৯ আসনের সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। শেরপুরে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ও অন্যান্য সূত্রে প্রাপ্ত চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে দেখা যায় মোট আসন -৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯৯ আসনে । নির্বাচনে অংশ নেওয়া বিএনপি জোট ২১২আসনে বিজয়ী হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এককভাবে ২০৯ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়। জোটের অন্যতম শরীক গণঅধিকার পরিষদ-জিওপি নুরুল হক নুরু ১ আসনে বিজয়ী হয়। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হয়। গণসংহতি আন্দোলন ১ জোনায়েদ সাকি। ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হন। অপরদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জামায়াত জোট ৭৬আসনে নির্বাচিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে একক ভাবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়। এই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫ টি আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ২ আসনে ও খেলাফত মজলিস ১ আসনে জামাত ইসলামের জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। নির্বাচিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া স্বতন্ত্র ৭ জন প্রার্থী নির্বাচিত হয়। অপরদিকে জোটের বাইরে একক দল হিসেবে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে নির্বাচিত হয়।





