তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১০ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান।

পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসছে। মমতার এই শুভেচ্ছা বার্তাকে বাংলাদেশ-ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।