নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসায় প্রবেশের সময় নাহিদ ইসলাম ও সারজিস আলম–কে বুকে টেনে নেন তিনি, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
জানা গেছে, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির ও সালেহ শিবলীসহ বিএনপির শীর্ষ নেতারা।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
অন্যদিকে এনসিপির পক্ষে সদস্য সচিব আখতার হোসেন ও সারজিস আলমসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ সাক্ষাৎ ভবিষ্যৎ সমন্বয় ও সংলাপের সম্ভাবনা জোরদার করবে।





