রাষ্ট্রপতির আচরণ নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য ও আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
পোস্টে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছেন। তার দাবি, কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি সেদিন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে যা জানিয়েছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছিলেন—বর্তমান বক্তব্যে তার সঙ্গে অসঙ্গতি রয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “কোটি মানুষ সেদিন যা শুনেছে এবং রাষ্ট্রপতি তখন যা বলেছিলেন, আর এখন যা বলা হচ্ছে—এর মধ্যে পার্থক্যের ব্যাখ্যা কি দেওয়া হবে?”
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতি সচেতন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এমন অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রপতির দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





