স্থানীয় নির্বাচনে নেতৃত্ব দিতে চায় মূল ধারার বিএনপি
জাতীয় নির্বাচনে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসন হারানো বিএনপি আসন্ন স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। বিশেষ করে ঢাকার ১১ নম্বর ওয়ার্ড, যা জনবহুল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, সেখানে দলের প্রার্থী তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
মূল ধারার বিএনপির কয়েকজন প্রার্থী এবারের নির্বাচনের আলোচনায় রয়েছেন। আনোয়ার হোসেন আনু, ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব, সংস্কৃতি ও মুক্তমনা প্রবীণ এই নেতা বিএনপির মূল ধারার রাজনীতির অভিজ্ঞ নেতা হিসেবে দলের প্রার্থী হতে ইচ্ছুক। ইতিমধ্যে তিনি জনগণের কাছে প্রচারণা শুরু করেছেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
১১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ স্বপনও দলের নির্দেশনায় সক্রিয়। দলের দুঃসময়ে তিনি দায়িত্ব পালন এবং আন্দোলনের সম্মুখে উপস্থিত থাকার কারণে তিনি মনোনয়ন প্রত্যাশী।
সাবেক কমিশনার মোহাম্মদ শামীম পারভেজও পুনরায় তার অবস্থান ফিরে পেতে আশাবাদী। তিনি মনে করেন, তার অতীত অভিজ্ঞতা নির্বাচনে জয়ের ক্ষেত্রে সহায়ক হবে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মাঠের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রদর্শন করছে। বিএনপি সৎ, যোগ্য ও সঠিক ইমেজের নেতৃত্বের অভাবে ভুগছে। নির্বাচনে সঠিক নেতৃত্ব বাছাই ছাড়া ওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে এলাকাবাসী ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।





