দেশে এলো ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট

Any Akter
প্রবাস ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

আরও পড়ুন: শ্রমিকদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ব্যালট গ্রহণ করেছেন, এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ও প্রবাসী ভোটার মিলিয়ে এবার ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান