বিসিবি নির্বাচন ২০২৬: গঠন হলো নির্বাচন কমিশন

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ২:৩১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল করিম। কমিশনের সদস্য করা হয়েছে মো. ইসরাইল হাওলাদার-কে।

আরও পড়ুন: শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের বৈশ্বিক চ্যালেঞ্জ

এ ছাড়া কমিশনের আরেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এ. বি. এম. এহসানুল মামুন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবেও কর্মরত আছেন।

বিসিবি জানিয়েছে, নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসারে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

ইতোমধ্যে কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।