সিলেট টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বল-ব্যাটে উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। একাদশে দুই পরিবর্তন আনা নাজমুল হোসেন শান্ত’র দল আগে ফিল্ডিং করবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
তিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুন: নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বিসিবির তদন্তে: আইনজীবী
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।





