কীভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা পাঠাবেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৩ | আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যোগাযোগের সহজমাধ্যম হোয়াটসঅ্যাপ। এ মাধ্যমে এতদিন বার্তা বা ছবি আদান-প্রদান, ভয়েস ও ভিডিওকলের সুযোগ মিললেও সম্প্রতি ভিডিওবার্তা পাঠানোর সুযোগ চালু করেছে অ্যাপটি। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।

ভিডিওবার্তা পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট অপশনে প্রবেশ করতে হবে। এর পর অডিওবার্তা পাঠানোর আদলে মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মেসেজ বাটন নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ

এবার বাটনটি ট্যাপ করার পর ভিডিও আইকন চেপে ধরে ভিডিও রেকর্ড করতে হবে। বাটন থেকে আঙুল তুলে নিলেই রেকর্ড করা ভিডিওবার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।

উল্লেখ্য, ভিডিওবার্তার মাধ্যমে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। ফলে চাইলে ভিডিওবার্তার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বা অন্যদের বার্তার প্রতিক্রিয়াও জানানো সম্ভব।

আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?