ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর
বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান রয়েছে তিন নম্বরে। অন্যদিকে শীর্ষ তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৩৮ অর্থাৎ সেখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, বাড়তে পারে গরম
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





