কলমাকান্দায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
ছবি : ইন্টারনেট
নেত্রকোনার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি প্রাঙ্গনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে মঙ্গলবার ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেয়া হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা। এপি প্রোগ্রাম অফিসার মৌরস্মী লিমা ঘাগ্রার পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব সম্পাদক মো : ফখরুল আলম খসরু, সমাজসেবা বিভাগের ইউনিয়ন অফিসার মো, বিল্লাল হোসেন, এপি প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়, টুকি চাম্বুগং ও ফাইনেন্স অফিসার ওয়াশিংটন রুরাম।
আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২





