ব্রাহ্মণবাড়িয়ার বাখরাবাদ ডিজি এম' র বিরুদ্ধে অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণের অভিযোগ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৪ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) উপ-মহাব্যবস্থাপকের বিরুদ্ধে কয়েক হাজার ফুট বৈধ গ্যাস পাইপলাইন অপসারণের অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলা শহরের পৈরতলা, পুনিয়াউট ও ছয়বাড়িয়া মৌজায় বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের নির্দেশে পাইপ লাইনগুলো অপসারণ করা হয় বলে দাবি ভুক্তভোগীদের। এর ফলে ওই তিনটি মৌজার আবু আকরাম প্রজেক্টের ২০-২৫টি পরিবার গ্যাস পাচ্ছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো। অভিযোগ উঠেছে, উপ-মহাব্যবস্থাপক শাহআলম গ্রাহকদের কাছে থাকা কাগজপত্র যাচাই-বাছাই না করেই গ্যাস সরবরাহের পাইপলাইনগুলো অপসারণের নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৪ সালে মেসার্স মেটকো অ্যান্ড কনস্ট্রাকশনের নামে ‘রাইজার পর্ব-২’ এর কার্যাদেশ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়। এর মধ্যে ১৮ আগস্টের কার্যাদেশ নং-১৫ ও ২ অক্টোবর কার্যাদেশ নং-২৬ মূলে পৈরতলা মৌজায় আবু আকরাম ও জালাল আহমেদ,  ছয়বাড়িয়া মৌজার আব্দুল কাইয়ুম ও লুৎফা খানম এবং পুনিয়াউট মৌজায় আবু আকরামের নামে গ্যাস সরবরাহ পাইপলাইন বসানোর অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে কার্যাদেশ পেয়ে রাইজার ঠিকাদারি প্রতিষ্ঠান মেটকো অ্যান্ড কনস্ট্রাকশন বাখরাবাদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের উপস্থিতিতে নির্ধারিত স্থানে গ্যাস পাইপলাইন স্থাপন করে। ওই পাইপলাইনের মাধ্যমে পরবর্তীতে আরও গ্রাহক বাখরাবাদ থেকে গ্যাস নেওয়ার অনুমোদন পায়। 

আরও পড়ুন: যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও শিশুসন্তান জামিনে মুক্ত

এদিকে, সম্প্রতি পৈরতলা, পুনিয়াউট ও ছয়বাড়িয়া মৌজার মোহনায় অবস্থিত আবু আকরাম প্রজেক্টে অভিযান চালায় বাখরাবাদ। তবে গ্রাহকদের কাগজপত্র যাচাই না করেই সেখানকার গ্যাস সঞ্চালন লাইনটি অবৈধ ঘোষণা করে সংযোগ বিচ্ছিন্ন করে বাখরাবাদ। পরবর্তীতে গ্রাহকরা কাগজপত্র নিয়ে বাখরাদের কার্যালয়ে গিয়ে উপ-মহাব্যবস্থাপক শাহআলমের কাছে গেলে পুনরায় গ্যাস সংযোগ দিতে অপারগতা জানান।

গ্যাস গ্রহীতা আবু আকরাম ও লুৎফা খানম জানান, আমরা নিয়ম মেনেই ২০১৪ সালে গ্যাস সংযোগ নিয়েছি। আগেও বাখরাবাদ কর্তৃপক্ষ আমাদের এখানে এসেছিল। কিন্তু বিল যাচাই করে সংযোগ বৈধ হওয়ায় তারা ফিরে গেছেন। আমরা চরম ভোগান্তিতে পড়েছি। গ্রাহক আব্দুল কাইয়ুম জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আমরা পরিবার নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছি

আরও পড়ুন: ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ জন গুলিবিদ্ধ