বাঁশখালীতে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন, ২০ পরিবার পেল টিন-নগদ সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)। ফাউন্ডেশনের উদ্যোগে বাহারছড়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন এবং বাঁশখালী পৌরসভার মোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিন বান করে টিন ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া বাহারছড়া ও ছনুয়া ইউনিয়নের ১০০ জন বন্যাকবলিত খামারির মধ্যে গো-খাদ্য, ভিটামিন প্রিমিক্স এবং জনস্বাস্থ্য ওষুধ বিতরণ করা হয়। এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন
আয়োজকরা জানান, এর আগে বাঁশখালী পৌরসভা ও কালীপুর ইউনিয়নের ১০টি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়েছিল। সর্বশেষ সহায়তার মাধ্যমে মোট ২০টি পরিবারকে টিন ও আর্থিক সহায়তা দেওয়া সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী
প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী (ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক।
সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বন্যার্ত মানুষের সহায়তায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওমেশা উমায়ুন মনি, কৃষিবিদ মো. শফিকুল আলম দিদার, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী জহিরুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন, প্রফেসর ডা. জসিম উদ্দিন, ডা. নুরুল করিম চৌধুরী, প্রফেসর ডা. এসকে মনির উদ্দিন, মাস্টার মোহাম্মদ লোকমান এবং সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের স্থানীয় সমন্বয় করেন ZRF চট্টগ্রাম বন্যার্ত মানুষের সহায়তায় লোকাল কমিটির সদস্য ডা. জুলকারনাইন শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকাল কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. বেলায়েত হোসেন ডালী।
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





