কলমাকান্দায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবিঃ সংগৃহীত
২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন দান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৮ ইউনিয়নের ১২০০ কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও কলমাকান্দা২৪.কম সম্পাদক এসএম শামীম প্রমুখ।





