সিলেটে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:৪৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঘনকুয়াশায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঘনকুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নান্দাইলের ইতিহাসে প্রথম সভা

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও দুইজন মারা যান।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সোহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

আরও পড়ুন: কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচির উদ্বোধন