রাজবাড়ীতে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ১৬ মে ২০২৫ | আপডেট: ১১:৪২ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)-এর আওতায় রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজবাড়ী শহরের পান্না চত্বরস্থ পালকি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে জেলা মৎস্য দপ্তর।

আরও পড়ুন: বৃষ্টিভেজা সিলেটে তারেক-জুবাইদার নির্ভার মুহূর্ত, প্রশংসায় ভাসছে

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।

আরও পড়ুন: শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং উপস্থিত মৎস্য চাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে সরকারি খামারসমূহ আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এবং উন্নত জাতের মাছ উৎপাদন নিশ্চিত করা হবে।”

জানা গেছে, দেশের ৫৬টি জেলায় ৩১টি সরকারি খামারে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রাজবাড়ীর দুটি সরকারি খামার এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে উন্নত জাতের রেনু ও পোনা সরবরাহ করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মোস্তফা আল রাজীব।

কর্মশালায় জেলার বিভিন্ন মৎস্যজীবী, খামারি ও চাষিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং খামারিরা লাভবান হবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”