সিলেটে ঘুরতে এসে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ গ্রেফতার
সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে গ্রেফতার হলেন ২২ মামলার আসামি নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপস্তিত জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
আরও পড়ুন: তাড়াশে সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে তিনটায় গোয়াইনঘাট উপজেলার আলীর গ্রাম দিয়ে গ্রেফতার এড়াতে তার নিজের দুই শিশু সন্তানদের নিয়ে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রামবাসী শিশু অপহরণকারী সন্দেহ করে মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করলে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে যায়।
আরও পড়ুন: রূপপুর প্রকল্পে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের অবস্থান ট্রাকিং করে জাফলং মামার দোকানে তার অবস্থান পাওয়া যায়। এর আগে জৈন্তাপুরের বাংলাবাজার থেকে আটক করতে গেলে র্যাব সদস্যকে গাড়ি দিয়ে পায়ে আঘাত করে পালিয়ে চলে যায়। পরবর্তীতে জনতার হাতে আটক হয়।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জে হত্যাসহ ২২টি মামলা রয়েছে। বিষয়টি নারায়ানগঞ্জ থানাপুলিশকে অবগত করা হয়েছে। তারা সিলেটে আসছে। সে বর্তমানে গোয়াইনঘাট থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজের বিরুদ্ধে খুন, হত্যা, ছিনতাই, চাদাবাজিসহ নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র্যাব তাকে আটক করেছিল। সে সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটর সাইকেল এবং ছয়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।





