আনসার বাহিনীকে আধুনিক ও দক্ষ করে গড়ে তুলছে সরকার - জেলা প্রশাসক মনিরা হক

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আগের চেয়ে আরো আধুনিক ও দক্ষ করে গড়ে তুলছে সরকার। দেশের প্রতিটি জাতীয় দুর্যোগে আনসার বাহিনীর যে অবদান ও সুনাম রয়েছে, সে সুনাম আপনাদের লালন করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক।

৩ নভেম্বর সোমবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

তিনি আরও বলেন, আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়ে অনেক আনসার সদস্য প্রাণ দিয়ে দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এ ছাড়াও দেশের নানা প্রাকৃতিক দুর্যোগে আনসার ভিডিপির সদস্যরা নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলা, জরুরি প্রয়োজনে সরকারের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন, তথ্য আদান ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজেকে দেশের কল্যাণে সম্পৃক্ত রাখলে বাহিনীর সুনাম অর্জনে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন এক্সিকিউটিভ বিবি কুলসুম। প্রশিক্ষণে ১২০ জন অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে ১০৭ জন প্রশিক্ষণার্থী পাশ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২