পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেফতার ২১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশের নেতৃত্বে র‍্যাব ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেয় প্রায় ১ হাজার ২০০ সদস্য।

আরও পড়ুন: শ্রীপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বালু ও ফসল লুটের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন। এর পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং কাকন বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।